
আসাদুজ্জামান ফারুকীঃ
সাতক্ষীরার কলারোয়া আলিয়া মাদ্রাসার প্রাক্তন সিনিয়র ইংরেজি শিক্ষক সি.জি.এম আওরঙ্গজেব(৮৫) এর দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) বাদ যোহর কলারোয়া আলিয়া মাদ্রাসা মাঠে ১ম জানাজা অনুষ্ঠিত হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী ৫ ছেলে ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
১ম জানাযার নামাজে ইমামতি করেন বিশিষ্ট আলেমে দ্বীন ঝাউডাঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল বারী।
প্রভাষক মাওলানা তৌহিদুর রহমানের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কলারোয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বজলুর রহমান, সাবেক অধ্যক্ষ মাওলানা আইয়ুব আলী, অবসরপ্রাপ্ত সরকারি অধ্যাপক মাওলানা ওমর আলী, মরহুমের বড় ছেলে আল আরাফাহ ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার মিলন আসাদ। কলারোয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মাওলানা কামরুজ্জামান, বিশিষ্ট সমাজসেবক ঈমান আলী শেখ, বাগআঁচড়া ফাজিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা সাইফুদ্দিন, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জুলফিকারুজ্জামান জিল্লু, সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুপ্রকের সভাপতি আখতার আসাদুজ্জামান চান্দু, কলারোয়া বেত্রাবতী মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক রাশিদুল হাসান কামরুল, সাংবাদিক এমন এ সাজেদ, প্রধান শিক্ষক মুজিবুর রহমান সহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষাবিদ, গুণীজন, সমাজসেবক, ছাত্র, অসংখ্য আত্মীয়স্বজন আত্মার মাগফিরাত কামনায় কলারোয়া আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসে জানাযায় শরিক হন।
মরহুমের দ্বিতীয় জানাজা নামাজ দেয়াড়া ইউনিয়নের উলুডাঙ্গা মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হওয়ার পর গ্রামে নিজ বাড়িতে দাফন করা হয়েছে।
উল্লেখ্য, সি.জি.এম. আওরঙ্গজেব দীর্ঘদিন যাবৎ স্ট্রোকজনিত কারণে অসুস্থ ছিলেন। গতরাত ৩.৩০ মিনিটে তুলসীডাঙ্গাস্থ নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেছেন।