
ইউনুছ আলী, পাইকগাছা প্রতিনিধিঃ
খুলনা জেলার পাইকগাছায় বোনের বাড়ির সকলকে তরল পানির সাথে ঘুমের ঔষধ মিশিয়ে খাওয়ানোর পর ভাগ্নিকে ধর্ষণ করেছে মামা আসানুর রহমান।
ঘটনার ৬ দিন পর পুলিশের হস্তক্ষেপে থানায় মামলা। ধর্ষক গ্রেপ্তার। ঘটনাটি ঘটেছে, ৪ঠা অক্টোবর রাত আনুমানিক সাড়ে ১০টায়।
মামলার বিবরণে জানা যায়, পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়নের রাড়ুলি গ্রামের আব্দুল মালেক গাজীর ছেলে আসানুর রহমান তার চাচাতো বোনের বাড়িতে বেড়াতে যায়। ঘটনার দিন রাত সাড়ে ১০টায় তরল পানিয়ের সাথে ঘুমের ঔষধ মিশাইয়ে বাড়ির ৫ জনকে অচেতন করে।
এ সময় রাতে অচেতন অবস্থায় নাসির গাজীর মেঝো মেয়েকে ধর্ষণ করে। রাতে সকলকে পাইকগাছা হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নানাভাবে গোপন রাখা হলেও ঘটনাক্রমে প্রকাশ পায়। বিষয়টি পাইকগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এজাজ শফি অবগত হওয়ার পরে ভিকটিমের বাড়িতে যায়। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পেলে ধর্ষককে গ্রেপ্তার করে। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে শুক্রবার পাইকগাছা থানায় মামলা করেছে।
এ ব্যাপারে ওসি এজাজ শফী জানান, “বিষয়টি অবগত হওয়ার সাথে সাথে এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করে ধর্ষককে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছি।”