মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কয়রা আমাদীতে সোনালী ব্যাংক এজেন্ট ব্যাংকিং উদ্বোধন
কয়রা আমাদীতে সোনালী ব্যাংক এজেন্ট ব্যাংকিং উদ্বোধন

কয়রা আমাদীতে সোনালী ব্যাংক এজেন্ট ব্যাংকিং উদ্বোধন

আলামিন ইসলাম,কয়রা প্রতিনিধি

খুলনার কয়রা উপজেলার আমাদী বাজারে সোনালী ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার বেলা ১১ টার উপজেলার আমাদী বাজারে চেয়ারম্যান মেসার্স অগ্রনী এ্যাকুয়াকালচার ও সাবেক আমাদী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আমির আলী গাইন এর সভাপতিত্বে সোনালী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেটের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন নন্দিতা চক্রবর্তী এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার সোনালী ব্যাংক লিমিটেড প্রিন্সিপাল অফিস খুলনা।

প্রধান অতিথি ছিলেন কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জি এম আব্দুল্লাহ আল মামুন লাভলু সদস্য জেলা পরিষদ খুলনা, পলাশ কান্তি রায় প্রিন্সিপাল অফিসার ম্যানেজার সোনালী ব্যাংক কয়রা শাখা, বীরমুক্তিষোদ্ধা নজরুল ইসলাম, আমাদী ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি আব্দুর সবুর ঢালী, সাবেক সাব রেজিষ্টার শাহাজাহান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধুর হাতে গড়া সোনালী ব্যাংকের অবদান নিয়ে আলোচনা করেন এবং সবাইকে সোনালী ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর সঙ্গে লেনদেন বজায় রাখতে আহ্বান জানান।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।