মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কুরআনের হাফেজ বাপ্পিকে বাঁচাতে এগিয়ে এলো কলারোয়া আলিয়া মাদ্রাসা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন
কুরআনের হাফেজ বাপ্পিকে বাঁচাতে এগিয়ে এলো কলারোয়া আলিয়া মাদ্রাসা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন

কুরআনের হাফেজ বাপ্পিকে বাঁচাতে এগিয়ে এলো কলারোয়া আলিয়া মাদ্রাসা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন

স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরার কলারোয়া আলিয়া মাদ্রাসার ফাজিল প্রথম বর্ষের মেধাবী ছাত্র কুরআনের হাফেজ বাপ্পিকে বাঁচাতে এগিয়ে এলো কলারোয়া আলিয়া মাদ্রাসা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন।সড়ক দুর্ঘটনায় নির্মম আহত বাপ্পিকে বাঁচাতে বাপ্পীর চিকিৎসার জন্য তার পিতা মোঃ আব্দুর রাজ্জাকের হাতে ২২০১৪/- (বাইশ হাজার চৌদ্দ) টাকা তুলে দিল এ অ্যাসোসিয়েশন।

এসময় উপস্থিত ছিলেন কলারোয়া আলিয়া মাদ্রাসা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক প্রভাষক মাওলানা তৌহিদুর রহমান, প্রভাষক মুহাম্মাদ আসাদুজ্জামান ফারুকী, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি মোঃ মুজাহিদুল ইসলাম, আহত বাপ্পির বন্ধু শেখ তামিম হাসান, ইমনুর রশিদ, মেহেদী হাসান, ফুয়াদ আল- আবরার প্রমূখ।

সাতক্ষীরা থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে ছয়ঘোরিয়া মোড়ে এ নির্মম দুর্ঘটনা ঘটে। দারিদ্র্য পরিবারে জন্ম তার। তার পিতা পেশায় একজন রাজ মিস্ত্রি । সে বর্তমানে ঢাকার ধানমন্ডি গ্রীন লাইফ হসপিটালে ডা. রাফিকুল ইসলাম এর তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

পরিবারিক সূত্রে জানা যায়, বাপ্পিকে বাঁচাতে দ্রুত অপারেশন করা প্রয়োজন। এ জন্য প্রায় ১০-১৫ লাখ টাকা দরকার। কিন্তু দারিদ্র্যতার কারণে এ টাকা ব্যয় করে অপারেশন করানো তাদের জন্য দুঃসাধ্য।

বাপ্পির চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তির সাহায্য কামনা করেছেন তার পিতা আব্দুল রাজ্জাক। সাহায্য পাঠানোর জন্য (পিতা) ০১৭৫৭৭৪৫৯১২, (ভাই) ০১৭৪২৯৯১৭৮৫ বিকাশ নম্বরের মোবাইলে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।