বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
বিনামূল্যে ঠোঁট এবং তালু কাটা অপারেশন
বিনামূল্যে ঠোঁট এবং তালু কাটা অপারেশন

বিনামূল্যে ঠোঁট এবং তালু কাটা অপারেশন

শেখ মারুফ হোসেন:

ঠোঁট এবং তালু কাটা রোগীদের বিনামূল্যে অপারেশন করা হবে। সিএসএস পরিচালিত রেভারেন্ড আব্দুল ওয়াদুদ মেমোরিয়াল হাসপাতাল তিলক, রূপসা, খুলনা এর আয়োজনে স্মাইল বাংলাদেশ এর সহযোগীতায় আমেরিকান চিকিৎসক দ্বারা আগামী ১৩ থেকে ১৬ মার্চ ২০২৩ইং তারিখ পর্যন্ত বিনামূল্যে অপারেশন কার্যক্রম পরিচালিত হবে।

রোগীদের অপারেশন, থাকা, খাওয়া এবং ঔষধসহ সকল খরচ হাসপাতাল বহন করবে।

রোগীদের ১৩ মার্চ ২০২৩ইং তারিখ সোমবার সকালে হাসপাতালে উপস্থিত থাকতে হবে। অপারেশনের জন্য রোগীদের বয়স সর্বনিম্ন ১ বছর এবং ওজন ১০ কেজি হতে হবে।

রেজিস্ট্রেশনের জন্য ১০ মার্চ ২০২৩ ইং তারিখের মধ্যে নিন্ম লিখিত মোবাইল নং- ০১৭১১ ৮৩০৮৫৯, ০১৭১৬ ৪৫৮২৭০, ০১৯৩৩ ৯৬৮৪৫৬ এর মাধ্যমে যোগাযোগের জন্য অনুরোধ করা হলো।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।