বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়া প্রমিয়ার ছাত্র সংঘ’র পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
কলারোয়া প্রমিয়ার ছাত্র সংঘ’র পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

কলারোয়া প্রমিয়ার ছাত্র সংঘ’র পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

মোস্তফা হোসেন বাবলু,স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরার কলারোয়ায় ২০২২ শিক্ষাবর্ষের এস এস সি ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ৪৯২ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

সেচ্ছাসেবী সামাজিক সংগঠন কলারোয়া প্রমিয়ার ছাত্র সংঘ’র আয়োজনে শনিবার (১৮ ফেব্রুয়ারী) সকাল ১০টা হতে দুপুর দেড়টা পর্যন্ত উপজেলা ফুটবল মাঠে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া কৃতি শিক্ষার্থীদের মাঝে এ সংবর্ধনা প্রদান করা হয়।

প্রিমিয়ার ছাত্র সংঘের প্রধান উপদেষ্টা অষ্ট্রেলিয়া প্রবাসী এস এম আলতাফ হোসেন লাল্টু’র পৃষ্ঠপোষকতায় ও কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ আসনের সাংসদ এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।

বক্তব্য রাখছেন ব্র্যাক ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কাজী আছাদুজ্জামান চান্দু

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান।

প্রিমিয়ার ছাত্র সংঘের উপদেষ্টা অ্যাডভোকেট শেখ কামাল রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মীর আসাদুজ্জামান,থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা৷

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার রেজাউল করিম, ক্যান্সার বিশেষজ্ঞ ডা. মনোয়ার হোসেন, ব্র্যাক ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কাজী আসাদুজ্জামান চান্দু, আল আরাফা ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট সিজিএম আসাদুজ্জামান মিলন, সাতক্ষীরা মেডিকেল কলেজের আবাসিক সার্জন ডা.রাশেদুজ্জামান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় পরিচালক জাফরুল্লাহ কাজল প্রমূখ।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, শিক্ষাবিদ প্রফেসর ফারুক হোসেন, প্রফেসর আবু নছর, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, সিনিয়র সহ-সভাপতি এস এম জাকির হোসেন,কলারোয়া প্রেসক্লাবের সভাপতি দীপক শেঠ, সাবেক সাধারণ সম্পাদক জুলফিকারুজ্জামান জিল্লু, রাশেদুল হাসান কামরুল, প্রধান শিক্ষক মুজিবুর রহমান, শিক্ষক শাহজাহান আলী শাহীনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।