
স্টাফ রিপোর্টারঃ
“প্রাণী সম্পদে সমৃদ্ধ দেশ শেখ হাসিনার বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে – সাতক্ষীরার কলারোয়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৩ উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান হয়েছে।
২৫ ফেব্রুয়ারি (শনিবার) সকল ১১ টায় কলারোয়া উপজেলা প্রাণিসম্পদ চত্বরে প্রদর্শনী অনুষ্ঠানে ১০ জন খামারির বিভিন্ন জাতের গরু, ১২ জন খামারির বিভিন্ন জাতের হাস,মুরগী,কবুতর,সৌখিন পাখি। ৯ জন খামারির বিভিন্ন জাতের ছাগল,ভেড়া,গাড়োল। কৃত্রিম প্রজনন ও উদ্ভাবনী প্রযুগ্তি, বিভিন্ন জাতের ঘাস ও বিভিন্ন ঔষধ কোম্পানীর প্রদর্শনী স্টল পরিদর্শিত হয়।
কলারোয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি তাহমিনা সুলতানা নীলার সভাপতিত্বে দিন ভর প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ লৎফুর রহমান
মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজী, কলারোয়া উপজেলা ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা সাইফুল ইসলাম, কৃত্রিম প্রজনন কর্মকর্তা আতাউর রহমান,সমসপ্রণ কর্মকর্তা,সজল কুমার দাস প্রমুখ।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা সুদাম নন্দী।
আলোচনা অনুষ্ঠান ও প্রদর্শনী শেষে প্রদর্শনীতে অংশ নেওয়া খামারিদের বিভিন্ন কেটা গেরিতেন মোট ৫০ টি পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার বিতরণীর পরে সকলের জন্য উন্নত মানের খাবার সরবরাহ করা হয়।