
স্টাফ রিপোর্টারঃ
মহান স্বাধীনতার মাস উপলক্ষ্যে ই ল্যাব ডায়াগনস্টিক উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮মার্চ) দিনভর উপজেলার ভাদিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ে ক্যাম্পেইনে চিকিৎসা সেবা প্রদান করেন ডাক্তার বাপ্পি কুমার দাশ।
ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ভাদিয়ালি মাধ্যমিক বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষক মোঃ বদরুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া ই ল্যাব ডায়াগনস্টিক এর মারকেটিং ম্যানেজার শেখ মাহমুদুল হাসান( মাহমুদ), মেহেদী হাসান,মোঃ রুস্তম আলী,সুমন হোসেন।
কলারোয়া ই ল্যাব ডায়াগনস্টিক এর পরিচালক মোঃ আসাদুজ্জামান জানান,পরবর্তীতেও উপজেলাব্যাপী আমাদের এমন সেবা অব্যহত থাকবে।