
স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরার কলারোয়ায় গ্লোবাল অল্টারনেটিভ মেডিকেল ইনস্টিটিউট ডাক্তার ও নার্সিং প্রশিক্ষণ শুভ উদ্বোধন হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১ টায় হাসপাতাল রোডে রেডো স্বাস্থ্য কেন্দ্রে এ অনুষ্ঠানের উদ্বোধন হয়।
রঘুনাথ নগর মহাবিদ্যালয় এর অধ্যক্ষ ও হৃদয় স্বাস্থ্য কেন্দ্রের উপদেষ্টা আব্দুল ওহাবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও অনুষ্ঠানে শুভ উদ্ধোধন করেন দৈনিক নতুন সূর্য’র সম্পাদক মোঃ আরিফুল হক চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিকলারো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আব্দুল্লাহ আল মামুন,গ্লোবাল অল্টারনেটিভ’র আঞ্চলিক পরিচালক ডাক্তার শহিদুল ইসলাম, সহকারি আঞ্চলিক পরিচালক শেখ আসলাম।
এ সময় আরো উপস্থিত রাজগঞ্জ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আলমগীর হোসেন টিটু, ফুলবাড়িয়া হাই স্কুলের সহকারি প্রধান শিক্ষক তাজউদ্দীন, গ্রাম ডাক্তার আব্দুস সালাম।
সমগ্র অনুষ্টান সঞ্চলনা করেন, রিডো স্বাস্থ্য কেন্দ্রর পরিচালক মোঃ আমিরুল ইসলাম।
মহান ব্রত নিয়ে বেকারত্ব দূরীকরণ ও মানুষের সেবা দেওয়ার উদ্দেশ্য কলারোয়ায় গ্লোবাল অল্টারনেটিভ মেডিকেল ইন্সটিটিউট যাত্রা শুরু হলো।
কলারোয়াবাসী সহ সকলকে সহযোগীতা কামনা করেছেন প্রতিষ্টানের পরিচালক আমিরুল ইসলাম।
