মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
সাতক্ষীরায় কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের ৯নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন
সাতক্ষীরায় কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের ৯নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন

সাতক্ষীরায় কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের ৯নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন

স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরা সদরের কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের ৯নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ মার্চ) বিকালে আড়–য়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনিরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি ।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “মার্চ মাস আমাদের স্বাধীনতার মাস আমাদের অহংকারের মাস। ত্রিশ লক্ষ শহিদের রক্তে কেনা আমাদের আমাদের এ বাংলাদেশ।”
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, জেলা আওয়ামী লীগের সদস্য এস এম শওকত হোসেন, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলী, সহ-সভাপতি মো. গোলাম মোরশেদ, আলহাজ্ব আনছার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক গনেশ চন্দ্র মন্ডল, সাংগঠনিক সম্পাদক প্রভাষক হাসান মাহমুদ রানা, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ইউসুফ আলী, সাধারণ সম্পাদক মো. তাজউল ইসলাম প্রমুখ।

এসময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনাঙ্গ কুমার সরকার।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।