বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ার দেয়াড়া স্কুলে বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগিতা
কলারোয়ার দেয়াড়া স্কুলে বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগিতা

কলারোয়ার দেয়াড়া স্কুলে বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগিতা

মোস্তফা হোসেন বাবলু :

সাতক্ষীরার কলারোয়া দেয়াড়া হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (১৯শে মাচ) প্রাঙ্গণে পরিচালনা কমিটির সভাপতি গাজী মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন স্কুলের অভিভাবক সদস্যরা ও প্রধান আব্দুল বারী।

কোরআন তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক আব্দুল বারী। পরে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

সকল ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এর আগে উৎসবমুখর পরিবেশে বার্ষিক এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালন করেন সহকারী শিক্ষক মতিউর রহমান।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।