শুক্রবার, ৫ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় ব্যাংক কর্মকর্তা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
কলারোয়ায় ব্যাংক কর্মকর্তা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

কলারোয়ায় ব্যাংক কর্মকর্তা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

মোস্তফা হোসেন বাবলু,স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরার কলারোয়ায় চাঞ্চল্যকর ইসলামী এজেন্ট ব্যাংক কর্মকর্তা শাহিন গাজী হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তারকৃত আসামির নাম আমিনুর সরদার (৫০)। তিনি কলারোয়া উপজেলার পাকুড়িয়া এলাকার মৃত বজলে সরদারের ছেলে।

সোমবার (৮ মে) বেলা সাড়ে ১১টায় প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কমান্ডার মেজর জে.এম. গালিব হোসেন।

এ সময় তিনি জানান, ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার কর্মকর্তা শাহিন গাজী হত্যার প্রধান আসামি আমিনুর সরদারকে রোববার রাতে টাঙ্গাইল জেলা শহর থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে কলারোয়া থানায় হস্তান্তর করা হবে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।