মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
পরীক্ষা খারাপ হওয়ায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
পরীক্ষা খারাপ হওয়ায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

পরীক্ষা খারাপ হওয়ায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

মোস্তফা হোসেন বাবলু,স্টাফ রিপোর্টারঃ

কলারোয়া উপজেলার ১১নং দেয়াড়া কাশিয়াডাঙ্গায় পারভেজ (১৫) নামে এসএসসি পরীক্ষার্থীর পরীক্ষা খারাপ হওয়ায় অভিমান করে আত্মহত্যা করেছে। সে দেয়াড়া কাশিয়াডাঙ্গা শওকত মোল্লার ছোট ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে পরিবারের অজান্তে নিজ বাড়ির ঘরের ফ্যানের সাথে গলায় রশি ঝুলিয়ে আত্মহত্যা করেছে। ভোরে ঘুম থেকে উঠে মা জানালা দিয়ে ঘরের মধ্যে ফ্যানের সাথে ছেলে কে ঝুলতে দেখেন। এরপর পরিবারের লোকজন সহ প্রতিবেশিকে ডাকাডাকি করে নিচে নামানো হয়।

পরীক্ষাথীর বড় ভাই সাগর জানান আমার ছোট ভাই কেশবপুর ত্রিমোহনী মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী ছাত্র ছিল।স্কুল টেষ্ট পরীক্ষায় তৃতীয় স্থান হয়।

কলারোয়া থানার (ওসি) মুস্তাফিজুর রহমান এস এসসি পরীক্ষার্থীর আত্মহত্যা খবরটি নিশ্চিত করেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।