মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়া বাজার ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স ব্যবসায়ী সমিতির আহ্বায়ক কমিটি গঠন
কলারোয়া বাজার ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স ব্যবসায়ী সমিতির আহ্বায়ক কমিটি গঠন

কলারোয়া বাজার ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স ব্যবসায়ী সমিতির আহ্বায়ক কমিটি গঠন

নতুন সূর্য ডেস্কঃ

সাতক্ষীরার কলারোয়া বাজার ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স ব্যবসায়ী সমিতির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

১৩ মে (শনিবার) দুপুরে কলারোয়ার লাঙ্গলঝাড়া ইউনিয়নের পদ্মপার্কে দেশখ্যাত বিআরবি, আরএফএল, ওয়ালটন, সুপারস্টার, এমইপি, ট্রান্সটেক ও বিবিএস কোম্পানী’র সার্বিক অর্থায়নে অনুষ্ঠিত সমিতির সাধারণ সভায় পুরাতন কমিটি বিলুপ্তি ঘোষণা করে নতুন কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সোহাগ ইলেকট্রিক এর স্বত্ত্বাধিকারী মোঃ ইকবাল হোসেন।

অনুষ্ঠানে হোমিও চিকিৎসক ও সাংবাদিক প্রভাষক মুহা. আসাদুজ্জামান ফারুকীকে আহ্বায়ক ও চৌধুরী ইলেকট্রিক এর স্বত্বাধিকারী আরিফ খান চৌধুরীকে সদস্য সচিব করে ৩ মাস মেয়াদী ৭ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্যরা হলেন- যুগ্ম-আহ্বায়ক-১ সোনালী ইলেকট্রিক এর স্বত্ত্বাধিকারী শেখ কামরুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক-২ আলম ইলেকট্রনিক্সের স্বত্ত্বাধিকারী মো.আলমগীর হোসেন (আলম), সদস্য গাজী ইলেকট্রিক এর স্বত্বাধিকারী মাজহারুল হক মুক্তা, সোহাগ ইলেকট্রিক এর স্বত্ত্বাধিকারী মোঃ সোহাগ, মেসার্স নিশাদ ইলেকট্রিক এর স্বত্ত্বাধিকারী শরীফ হাসান সবুজ,মায়ের দোয়া ইলেকট্রিক এর স্বত্ত্বাধিকারী ওসমান গনি,

সদ্য বিলুপ্ত কমিটির সহ- সাধারণ সম্পাদক মাজহারুল হক মুক্তা সাংবাদিকদের জানান, সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এবং সকলের সিদ্ধান্ত মোতাবেক কলারোয়া বাজার ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স ব্যবসায়ী সমিতির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। অনুষ্ঠানে সকল কোম্পানি ও গ্রুপের ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স সামগ্রী বিক্রয় প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।