শুক্রবার, ৫ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
“মা দিবসে”মেয়ের বাড়ি থেকে ফেরার পথে লাশ হলেন মা
“মা দিবসে”মেয়ের বাড়ি থেকে ফেরার পথে লাশ হলেন মা

“মা দিবসে”মেয়ের বাড়ি থেকে ফেরার পথে লাশ হলেন মা

মোস্তফা হোসেন বাবলু,স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরার কলারোয়া উপজেলার গোপিনাথপুরে যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায়  রাশিদা খাতুন (৪৮) নামে এক নারী নিহত হয়েছে। আহত হয়েছেন তার স্বামী হাবিবুর রহমান। মেয়ের বাড়ি থেকে নিজের বাড়ি ফেরা হলো না  মা রাশিদা খাতুনের। ফিরেছেন, তবে লাশ হয়ে।

রবিবার (১৪ মে) সকাল ৮টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।নিহতের বাড়ি সাতক্ষীরার তালতলা গ্রামে।

নিহতের স্বামী হাবিবুর রহমান জানান, ‘গত তিন দিন আগে তার স্ত্রীকে নিয়ে যশোরের বাগআঁচড়ায় মেয়ের বাড়িতে বেড়াতে যান। রবিবার সকালে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি সাতক্ষীরার তালতলায় ফিরছিলেন। পথিমধ্যে গোপীনাথপুর এলাকায় পৌছুলে রাস্তার পাশের একটি ট্রলিকে সাইট দিতে গিয়ে তাতে ধাক্কা খেয়ে মোটরসাইকেল থেকে কাত হয়ে পড়ে যান তারা। সেসময় তার স্ত্রী রাস্তার উপরে ছিটকে পড়লে যশোরগামী একটি বাস তার স্ত্রীকে চাপা দিয়ে চলে যায় এবং ঘটনাস্থলে তার স্ত্রীর মৃত্যু হয়।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই কলারোয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।