
বিশেষ প্রতিবেদকঃ
সাতক্ষীরার কলারোয়া পৌর সদরের তুলসীডাঙ্গা গ্রামের মামুনুর রশীদ (৪৪) গত বৃহস্পতিবার পাকিস্তানের করাচি শহরে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
পারিবারিকসূত্রে জানা যায়,তিনি পাকিস্তানের একটি মাদ্রাসায় লেখাপড়া শেষ করার পর দেশে ফিরে আসলেও বিবাহসূত্রে পাকিস্তানে যাতায়াত করতো। তার একটি কন্যা সন্তান ও স্ত্রী পাকিস্তানে বসবাস করে। স্ত্রী ও কন্যার সাথে দেখা করতে ফ্রেরুয়ারী মাসে পাকিস্তানে যায়। সেখানে যাওয়ার পর ব্রেন স্ট্রোক করে করাচির একটি হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসা চলাকালীন সময়ে গত বৃহস্পতিবার ২৫ মে বিকাল পাঁচটায় হাসপাতালে ইন্তেকাল করেন।
সে তুলসীডাঙ্গা গ্রামের মৃত্যু হাজী নুর আলী সরদারের ছোট ছেলে এবং শামছুর রহমান ও মুফতি আতাউর রহমানের ভাই।
মূত্যকালে তিনি স্ত্রী,এক কন্যা সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তার বড় ভাই শামছুর রহমান জানান,সন্তান ও স্ত্রীর চাওয়াতে করাচির যে মাদ্রাসায় লেখাপড়া করতো সেখানেই দাফন সম্পন্ন করা হয়েছে।