
মোঃ আলামিন ইসলাম,কয়রা প্রতিনিধি
খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নে জেলেদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। চলতি অর্থবছরে সুন্দরবন ও সাগরে মৎস্য আহরণ থেকে বিরত থাকা দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ৩ হাজার ৯ শত ৩৭ জন কার্ডধারী জেলেদের মাঝে জন প্রতি ৫৬ কেজি চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন দক্ষিণ বেদকাশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছের আলী মোড়ল ।
৩০ মে (মঙ্গলবার) সকাল ১০ টায় দক্ষিণ বেদকাশী ইউনিয়নের আয়োজনে ঘড়িলাল বাজার সংলগ্ন বেঁড়িবাধের ওপর এ চাল বিতরণের উদ্বোধন করা হয়।এতে বেজায় খুশি জেলেরা।
চাইল বিতরণ পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় ইউপি চেয়ারম্যান আছের আলী মোড়ল বলেন, জেলেদের বিষয়ে সরকার এবার যথেষ্ট মানবিক সব সময়। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার সমাজের অবহেলিত বঞ্চিত মানুষদেরকে প্রাপ্য অধিকার ফিরিয়ে দিয়েছে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় আনতে হবে। দেশের উন্নয়ন করতে হলে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই।
দক্ষিণ বেদকাশি ইউনিয়নের জেলে মহিনুদ্দিন মোল্যা বলেন, ‘আমি ছিলাম সাগরে। সকালে আমি বাড়িতে এসে আমি স্ত্রীর কাছে জানতে পারি, চাল বিতরণের খবর পেয়ে ৩০ মে দুপুরে আমার জেলে কার্ড দেখিয়ে চাল নিয়ে আসি ।’এ বছর চাল বিতরণে কোনো ধরনের অনিয়ম হয়নি বলেও জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, প্যানেল চেয়ারম্যান ১ আব্দুস ছালাম, ইউপি সদস্য, ওসমান গণি খোকন, রেজাউল করিম, কহিনুর গাজি, মোজাফফর শিকারী,মহিলা মেম্বর বিথিকা রাণী, রাশিদা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।