শনিবার, ৬ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় সড়ক দূর্ঘটনায় ২ মোটর সাইকেল চালক নিহত
কলারোয়ায় সড়ক দূর্ঘটনায় ২ মোটর সাইকেল চালক নিহত

কলারোয়ায় সড়ক দূর্ঘটনায় ২ মোটর সাইকেল চালক নিহত

তরিকুল ইসলাম, ভ্রাম্যমাণ প্রতিনিধি:

সাতক্ষীরার কলারোয়ায় পৃথক সড়ক দূর্ঘটনায় দুই মোটর সাইকেল চালক নিহত হয়েছে। ঘটনাটি দু’টি ঘটেছে, উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের শাকদাহ বাজার এলাকায় ও অপরটি যশোর- সাতক্ষীরা মহা সড়কে কাজীরহাট বাজার সংলগ্ন এলাকায়।

স্থানীয়রা জানায়, বুধবার(৩১ মে) সকালে দূর্ঘটনায় মটর সাইকেল চালক শাকদাহ গ্রামের মাহমুদ কলি মোল্লা(৪৪) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে গেলে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মারা যায়। গাড়ীর আরোহী রাসেল মারাত্মক আহত হয়েছে।

এদিকে, কাজীরহাট এলাকায় ঝাউডাঙ্গা বাজারের কাপড় ব্যবসায়ী মটর সাইকেল চালক তৈয়াব কারিগর(৫৭) নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়(ইন্না…রাজেউন)। থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহা: মোস্তাফিজুর রহমান দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।