মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় ফেসবুকে ধর্মীয় অবমাননাকর পোস্ট দেয়ায় এক ব্যক্তি আটক
কলারোয়ায় ফেসবুকে ধর্মীয় অবমাননাকর পোস্ট দেয়ায় এক ব্যক্তি আটক

কলারোয়ায় ফেসবুকে ধর্মীয় অবমাননাকর পোস্ট দেয়ায় এক ব্যক্তি আটক

তাজউদ্দীন আহমদ রিপনঃ

সাতক্ষীরার কলারোয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্মীয় অবমাননাকর পোস্ট দেয়ায় গৌতম চন্দ্র দেবনাথ (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার(২ জুন) রাত আটটার দিকে যুগিবাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক গৌতম কলারোয়া পৌরসভাধীন গোপীনাথপুর গ্রামের মৃত নিমাই চন্দ্র দেবনাথ এর ছেলে।

জানা গেছে, কয়েকদিন পূর্বে সনাতন ধর্মাবলম্বী গৌতম তার নিজের ফেসবুক আইডি (Gautam Debnath) থেকে সর্বশক্তিমান আল্লাহ তায়ালাকে হেয় করার উদ্দেশ্যে তার নিজ ধর্মীয় এক দেবতার সাথে তুলনা করে পোস্ট দেয়। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকাবাসি ও মুসল্লিদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়। খবর পেয়ে পুলিশ স্থানীয় পৌর কাউন্সিলর ও এলাকাবাসীর সাথে কথা বলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে গৌতমকে আটক করে। পরবর্তীতে গোপীনাথপুর এলাকার আব্দুর রহমান বাবু নামের এক ব্যক্তি ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে গৌতম এর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক গৌতমকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।