
মোস্তফা হোসেন বাবলু,স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরার কলারোয়ায় চন্দনপুরে সম্প্রতি পারিবারিক জেরে রাতে ঘুমন্ত অবস্থায় ভগ্নিপতির ছোঁড়া পেট্রোলের আগুনে পুড়ে মারা যাওয়া দম্পতির বেঁচে থাকা একমাত্র এতিম সন্তান ফাতেমা খাতুনকে চিকিৎসার জন্য উপজেলা পরিষদের পক্ষ থেকে ৫০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
১৫ই জুন বৃহস্পতিবার দুপুর দেড়টার সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটু তার কার্যালয়ে উপস্থিত থেকে এতিম শিশুসহ নানা ও নানীর হাতে নগত ৫০ হাজার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন চন্দনপুরে ইউনিয়নের চেয়ারম্যান ডালিম হোসেন,কেরালকাতা ইউপি চেয়ারম্যান স ম মোরশেদ,প্রভাষক আমজেদ হোসেন।
উল্লেখ্য পারিবারিক বিরোধের জের ধরে গত ২৮ মে (রবিবার) ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার চন্দনপুর গ্রামে ছোটবোনের স্বামীর দেয়া পেট্রোল-আগুনে ঘুমন্ত অবস্থায় মারাত্মক অগ্নিদগ্ধ হন ওই গ্রামের আহাদ আলীর পুত্র আব্দুল কাদের (৩০), কাদেরের স্ত্রী শারমিন খাতুন (২৫) ও শিশু কন্যা ফাতেমা (৪)।
চন্দনপুর ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন জানান, ‘স্বামী আব্দুল কাদেরের মতোই শেষ পর্যন্ত জীবন যুদ্ধে হেরে যেয়ে না ফেরার দেশে চলে গেলেন স্ত্রী শারমিন খাতুনও। কাদের, তার স্ত্রী ও কন্যা অগ্নিদগ্ধ হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন। কাদের ও তার স্ত্রী মারা গেলেন। এখন তাদের একমাত্র শিশু কন্যা চিকিৎসাধীন আছেন। তার অবস্থাও গুরুতর। সে শিশু র চিকিৎসার জন্য সকল কাছে সাহায্য চান ও এই জঘন্য অপরাধকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’