
মোস্তফা হোসেন বাবলু,স্টাফ রিপোর্টারঃ
মুসলিম সম্প্রদায়ের দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল আযহা বা কুরবানীর ঈদ।আর মাত্র অল্প কয়েকদিন পর ঈদ। আগামী ২৯ শে জুন ঈদ অনুষ্ঠিত হবে।
ঈদকে সামনে রেখে কলারোয়া উপজেলায় খোরদো ছাগলের হাট জমজমাট। ক্রেতা বিক্রেতা উপস্থিতিতে সরাগরম হয়ে উঠেছে হাটের পরিবেশ। বেছা কেনা, সেই সাথে দর কষাকষি। ছিল ক্রেতা বিক্রেতাদের উপছে পড়া ভিড়। গত রবিবার বাজার বাজার ঘুরে এমনটাই চোখে পড়ে। সপ্তাহে এই খোরদো বাজারে দুই দিন থাকে হাটবার। তবে অন্যান্য দিনের তুলনায় ঈদকে সামনে রেখে আশপাশের এলাকা থেকে বাজারে বিক্রয়ের জন্য আনা হয় শত শত ছাগল।
দেয়াড়া গ্রামের ছাগলের বেপারী শিলন, ইমাম হোসেন বিল্লাল জানান, কুরবানী ঈদের সময় আমরা কিছু বড় ছাগল কিনে বিক্রি করি, আজ আমরা ছয়টি খাসি ছাগলটি এনেছি। একটু ভাল দামে বিক্রয়ের জন্য। ৩০ হাজার টাকা চাচ্ছি তবে এখন পর্যন্ত ২৫ হাজার দাম উঠেছে। চাহিদা মত দাম পেলে ছেড়ে দেব।
অপরদিকে শফিকুল ইসলাম নামে একজন বিক্রেতা বলেন আমি প্রতিবছর শখেরবশত একটি করে খাসি ছাগল পালি , কিন্তু আজ সেই শখের ছাগলটি হাটে নিয়ে এসেছি, ভালো দাম পাবো বলে আশা করি।
হাসানুর নামের এক ক্রেতা বলেন, দাম তো একটু বেশি চাওয়া হচ্ছে। দর কষাকষি করলে ক্রয় করা সম্ভব। স্থানীয়রা জানান, অন্য সময়ের তুলনায় এবার ঈদের বাজার বেশ জমে উঠেছে। দাম একটু বেশি। তাই দর-দামে মিলে গেলে কিনে নিচ্ছেন অনেকেই। সামনে আর একটা হাট পাওয়া যাবে তাই অনেকেই আজই কেনার চেষ্টা করছেন।