
মোঃ মনিরুল ইসলাম মনির, ডুমুরিয়া :
ডুমুরিয়া আটলিয়া ইউনিয়ন পরিষদের মঠবাড়ি গ্রামে সন্ত্রাসী হামলায় আহত রিতা বিশ্বাস (৩৮) ঢাকা মেডিকেল হাসপাতালে আইসিউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
স্হানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে,ডুমুরিয়া উপজেলা আটলিয়া ইউনিয়নের মঠবাড়ি গ্রামের বহুল আলোচিত সন্ত্রাসী মৃনাল বাহিনীর সদস্য জগদীশ বিশ্বাস (৪৮) এর নেতৃত্বে তার পুত্র সমারেশ বিশ্বাস (২৪) ও অর্জুন বিশ্বাস (২১) গত বৃহস্পতিবার সকালে পূর্ব শত্রুতার জের ধরে তাদের হাতে থাকা সুন্দরি গরান ও ধারালো অস্ত্র দিয়ে রিতা বিশ্বাসকে এলোপাতাড়ি ভাবে বিদম মারপিট করে ।
এসময় হামলাকারীদের আঘাতে রিতার মাথা ও মুখমন্ডল হ্মত বিহ্মত হয়ে গুরুতর আহত হয়।এসময় আহত হন রিতা বিশ্বাসের পুত্র তাপস বিশ্বাস (২০) । স্হানীয় লোকজন দ্রুত মেডিকেল হাসপাতালে ভর্তি করে। পরবর্তিতে অবস্হার অবনতি হলে দ্রুত তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অপারেশন শেষে তিনি আইসিউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। এলাকাবাসী জানায়, জগদীশ বিশ্বাস বহুল আলোচিত মৃনালের সক্রিয় একজন সদস্য ছিলেন। তার বিরুদ্ধে একাধিক সন্ত্রাসী মামলাও রয়েছে। এরকম সন্ত্রাসী হামলা ঘটনার জন্য এলাকাবাসী হ্মোভ প্রকাশ করেছেন।