মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
খুলনায় ক্রয়কৃত সম্পত্তিতে ভবন নির্মানে বাঁধা প্রদানের প্রতিবাদে সংবাদ সম্মেলন
খুলনায় ক্রয়কৃত সম্পত্তিতে ভবন নির্মানে বাঁধা প্রদানের প্রতিবাদে সংবাদ সম্মেলন

খুলনায় ক্রয়কৃত সম্পত্তিতে ভবন নির্মানে বাঁধা প্রদানের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক :

খুলনায় আবাসিক প্রকল্পের ক্রয়কৃত সম্পত্তিতে নির্মাণাধীন ভবনের কাজে বাঁধা প্রদানের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চৌধুরী আবাসিক প্রকল্পের প্রোপ্রাইটার দুলাল চৌধুরী।

লিখিত তিনি বলেন, গত ৮ মাস পূর্বে লবণচরা থানার কৈয়া বাজার এলাকায় আমি ২৪ শতক সম্পত্তি কবলামূলে ক্রয় করি। যার দলিল নং ৩৮২৮, আরএস খতিয়ান নং-৩৩৬/আগত ২৭৫১, আরএস দাগ নং ৩০৬৩। পরবর্তীতে নাম পত্তনপূর্বক কর-খাজনা পরিশোধ করে উল্লিখিত সম্পত্তিতে গত একমাস যাবৎ ভবন নির্মাণের কাজ চলমান রয়েছে। হঠাৎ গত ১৫ অক্টোবর বেলা ১২টার দিকে মঞ্জু মোড়ল, মহসিন বিশ্বাস, আসাবুর বিশ্বাস, হাফিজ গোলদার ও আহাদ এসে আমার মিস্ত্রি ও লেবারদের কাজ করতে নিষেধ করে। এব্যাপারে আমি তাদের কাছে কাজ বন্ধ করার কারণ জানতে চাইলে তারা নানা প্রকার অযৌক্তিক কথা বলে চলে যায়।

এর তিন মাস আগে ওই জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে লবণচরা থানার ওসির উপস্থিতিতে মিমাংসার ব্যাপারে কথা হলে ওসি বলেন, জমির নামপত্তন করে খাজনা পরিশোধ করে যার যার চৌহদ্দি অনুযায়ী তার দখলে থাকবে। সংবাদ সম্মেলনে তিনিসহ তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় রয়েছে বলে দাবি করা হয়। এব্যাপারে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।