শনিবার, ৬ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় সাবেক সাংসদ হাবিবের ভাবী ও সাংবাদিক কামরুল হাসানের বোনের ইন্তেকাল
কলারোয়ায় সাবেক সাংসদ হাবিবের ভাবী ও সাংবাদিক কামরুল হাসানের বোনের ইন্তেকাল

কলারোয়ায় সাবেক সাংসদ হাবিবের ভাবী ও সাংবাদিক কামরুল হাসানের বোনের ইন্তেকাল

তরিকুল ইসলাম,ভ্রাম্যমাণ প্রতিনিধি:

সাতক্ষীরার তালা-কলারোয়া আসনের সাবেক সাংসদ বিএনপি নেতা হাবিবুল ইসলামের ভাবী এবং প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুলের বোন সুফিয়া খাতুন লিলি (৫৪) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

বুধবার বিকেল ৪ টার দিকে সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্বামী, ৩ কন্যা, আত্মীয়-স্বজনসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি কলারোয়া বই বিতান প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী রজিবুল ইসলামের সহধর্মিণী।

মরহুমার ভাই সাংবাদিক রাশেদুল হাসান কামরুল জানান, গত মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে তাঁর বোনের শরীরে একটি অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকদের ভাষ্যমতে, অস্ত্রোপচার সফলও হয়। সব ধরনের পরীক্ষা-নিরীক্ষায় বড় কোনো ত্রæটি ধরা পড়েনি। অথচ বুধবার দুপুর থেকে শারীরিক অবস্থার ক্রম অবনতি ঘটতে থাকে। এরপর বিকেল ৪ টার দিকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

মরহুমার পিতার বাড়ি কলারোয়া পৌরসভার মির্জাপুর গ্রামে। তাঁর পিতার নাম মুছা আলি শেখ। আকস্মিক এই মৃত্যুতে এই পরিবারের ৩ কন্যা তুলি, তৈশী, ত্রয়ী শোকে পাথর হয়ে গেছে। শোকস্তব্ধ হয়ে গেছে গোটা পরিবার, স্বজনসহ প্রতিবেশীরা।

আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় কলারোয়া ফুটবল ময়দানে মরহুমার নামাজে জানাযা অনুষ্ঠিত হওয়ার কথা।

এদিকে সাংবাদিক রাশেদুল হাসান কামরুলের বোন সুফিয়া খাতুন লিলির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাধারণ সম্পাদক আব্দুর রহমানসহ প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।