
শেখ খায়রুল ইসলাম,পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
৫০তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ এ পাইকগাছার কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ফুটবল টিম পাইকগাছা উপজেলায় চ্যাম্পিয়ন হয়েছে।শ্রেষ্ঠ খেলোয়াড় হয়েছে মৌ খাতুন,সে হ্যাট্রিক সহ মোট ৮ টি গোল করেছে। সাঁতারে বড় গ্রুপ বালিকায় মীম দশম শ্রেণি ২০০ মিটার মুক্ত সাঁতার, প্রজাপতি সাঁতার,বুক সাঁতার এ প্রথম হয়েছে।মীম খাতুন নবম শ্রেণি চিৎ সাঁতারে প্রথম হয়েছে,এছাড়া রিলে সাঁতারে বড় গ্রুপ প্রথম স্থান অধিকার করেছে। বালিকা মধ্যম গ্রুপে ঐশী মন্ডল প্রজাপতি সাঁতার ও মুক্ত সাঁতারে প্রথম স্থান অধিকার করেছে।জাকিয়া খাতুন বুক সাঁতারে প্রথম হয়েছে। রিলে সাঁতারে মধ্যম গ্রুপ প্রথম স্থান অধিকার করেছে।দাবায় বড় গ্রুপে অর্পা মন্ডল চ্যাম্পিয়ন এবং নন্দিতা মল্লিক মধ্যম গ্রুপে রানার আপ হয়েছে।সকলকে দৈনিক নতুন সূর্য পরিবার এর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা।