বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
ডুমুরিয়া চুকনগরে ২৭ টি মন্ডপে দেবীর বোধনের মধ্য দিয়ে শুরু হলো দুর্গাপূজা
ডুমুরিয়া চুকনগরে ২৭ টি মন্ডপে দেবীর বোধনের মধ্য দিয়ে শুরু হলো দুর্গাপূজা

ডুমুরিয়া চুকনগরে ২৭ টি মন্ডপে দেবীর বোধনের মধ্য দিয়ে শুরু হলো দুর্গাপূজা

মোঃ মনিরুল ইসলাম মনির, ডুমুরিয়া প্রতিনিধি :

দেবীর বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। সামাজিক দুরত্ব মেনে এবার ডুমুরিয়া আটলিয়া এবং মাগুরাঘোনা ইউনিয়নে মোট ২৭ টি মন্ডপে দুর্গাপূজা শুরু হচ্ছে।
ডুমুরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোবিন্দ ঘোষ বলেন,বৈশ্বিক করোনা মহামারি কারণে বর্তমান সরকার ও কেন্দ্রীয় পূজা কমিটির নির্দেশনায় প্রতিটি মন্ডপে সামাজিক দুরত্ব মেনে দুর্গাপূজা অনু্ষ্ঠিত হবে। আর এজন্য তিনি সকলের সহযোগীতা কামনা করেন।
ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বিপ্লব বলেন,পূজা চলাকালীন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটতে পারে তার জন্য কঠোর নজরদারীর ব্যবস্হা গ্রহণ করা হবে। এছাড়া সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্হা গ্রহণ করা হবে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।