মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
মা-বাবার পাশে চির নিদ্রায় শায়িত হলেন সাংবাদিক মনির পিতা আহাদ আলী
মা-বাবার পাশে চির নিদ্রায় শায়িত হলেন সাংবাদিক মনির পিতা আহাদ আলী

মা-বাবার পাশে চির নিদ্রায় শায়িত হলেন সাংবাদিক মনির পিতা আহাদ আলী

নতুন সূর্য ডেস্কঃ

দৈনিক পত্রদুতের নিজস্ব প্রতিনিধি মনিরুল ইসলাম মনির পিতা মো. আহাদ আলীর (৬৭) দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুই দফা জানাযা শেষে বিকালে সদর উপজেলার বল্লী ইউনিয়নের কুশোডাঙ্গা গ্রামে পারিবারিক কবরস্থানে পিতা-মাতার কবরের পাশে মরহুমের দাফন করা হয়।

এরআগে সকাল ১০টায় ঝাউডাঙ্গার হাছিমপুর গ্রামে মরহুমের প্রথম ও দুপুরে নিজ বাড়ি কুশোডাঙ্গা গ্রামে দ্বিতীয় দফা জানাযা অনুষ্ঠিত হয়। উভয় জানাযায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জেলার কর্মরত গণমাধ্যম কর্মিসহ এলাকার শত শত মানুষ উপস্থিত ছিলেন।

প্রসংগত: গত বুধবার রাত ১০টার দিকে শেখ আহাদ আলী ঝাউডাঙ্গার হাছিমপুর গ্রামে নিজ বাসায় ইন্তেকাল করেন।
এদিকে সাংবাদিক মনিরুল ইসলাম মনির পিতা মো. আহাদ আলীর আকস্কিক মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমেবেদনা এবং মরহুমের মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, পাপড়ী এগ্রো লিমিেিটডের পরিচালক মাসুদুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, দৈনিক আমাদের সময়ের কলারোয়া প্রতিনিধি মোস্তাক আহমেদ, সাবেক জেলা যুবলীগের সহ-সভাপতি সোহরাব হোসেন সাজু, ঝাউডাঙ্গা শ্মশান ও মন্দির কমিটির সাধারণ সম্পাদক জয়দেব কুমার ঘোষ, বাজার কমিটির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, যুবলীগ নেতা খালেক, হাসানুজ্জামান শিপন, দিদারুল ইসলাম, মশিউর রহমান মনি, ঝাউডাঙ্গা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, কোষাধ্যক্ষ মাসুদ রানাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।