
নিজস্ব প্রতিনিধি:
দৈনিক পত্রদূতের নিজস্ব প্রতিনিধি মনিরুল ইসলাম মনির পিতা মো. আহাদ আলীর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের সমবেদনা জানাতে মনিরুল ইসলাম মনির বাড়িতে যান সাতক্ষীরা সদর উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ। শনিবার বিকালে ঝাউডাঙ্গা ইউনিয়নের হাছিমপুর গ্রামে সাতক্ষীরা সদর উপজেলা যুবলীগ নেতৃবৃন্দ তার বাড়িতে যান।
সাতক্ষীরা সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিজানের নেতৃত্বে সদর উপজেলা যুবলীগেরসহ সভাপতি জাহিদ হোসেন, আব্দুল খালেক, সাধারণ সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম, দপ্তর সম্পাদক গোলাম হোসেন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সহ-সম্পাদক বনি আমিনসহ যুবলীগের প্রায় শতাধিক নেতাকর্মী সাংবাদিক মনিরুল ইসলাম মনি ও তার শোকাহত পরিবারের সাথে কথা বলেন এবং তাদের খোঁজ-খবর নেন। এসময়যুবলীগ নেতৃবৃন্দ তার পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন। প্রসঙ্গত: গত বুধবার রাত ১০টার দিকে মনিরুল ইসলাম মনির পিতা মো. আহাদ আলী আকষ্মিক মৃত্যুবরণ করেন।