
প্রভাষক আসাদুজ্জামান ফারুকী
“সবার জন্যে সব সময় পাশে থাকার ব্রত নিয়ে- প্রতিষ্ঠা বার্ষিকী পালন করল কলারোয়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক।
২৫ অক্টোবর রবিবার ব্যাংক ভবনে সকাল সাড়ে নয়টায় ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কুরআন খতম ও বিশেষ আলোচনা সভা- দোয়া অনুষ্ঠান এর আয়োজন করে ব্যাংকটি।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক মেহফুজ হাসান এর সভাপতিত্বে হাফেজ দিয়ে কুরআন খতম শেষে বিশেষ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ব্যাংকের সেকেন্ড অফিসার কাজী রাজিব হাসান এর সঞ্চালনায় অতিথির আলোচনা পেশ করেন- কলারোয়া থানা জামে মসজিদের খতিব ও ইমাম প্রভাষক আসাদুজ্জামান ফারুকী।
মাওলানা মোস্তফা আল মামুনের উপস্থাপনায় অনুষ্ঠানে কোরআন তেলওয়াত করেন হাফেজ আব্দুর রহমান।
এছাড়া আরো উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র অফিসার মোস্তফা আল মাহমুদ, মাহমুদ হাসান, নজরুল ইসলাম, তানজিমুল হক, আবু মুসা প্রমুখ।
বর্তমানে দেশব্যাপী ব্যাংকের ১৮৪টি শাখা, ২২টি উপশাখা, ৩৭টি এজেন্ট ব্যাংকিং আউটলেট, ১৬০টি নিজস্ব এটিএম বুথ রয়েছে।
এছাড়াও ব্যাংক অনলাইন ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, এসএমএস ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, স্কুল ব্যাংকিংসহ অন্যান্য ব্যাংকিং সুবিধা প্রদান করছে।