
মোঃ মনিরুল ইসলাম মনির, ডুমুরিয়া প্রতিনিধি :
ডুমুরিয়া আটলিয়া ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী, বরাতিয়ার কৃতি সন্তান, তরুণ সমাজসেবক ও যুবলীগ নেতা হাবিবুর রহমান তার নির্বাচনী এলাকা বরাতিয়া সার্বজনীন দাসপাড়া মন্ডপ, বরাতিয়া স্কুল মন্ডপ পরিদর্শন করেন ও নগদ অর্থ পূজা কমিটির হাতে তুলে দেন ।
দৈনিক নতুন সূর্য সাথে একান্ত আলাপকালে হাবিব জানান,তিনি আটলিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য নির্বাচিত হতে চান। প্রতিদিনই তার গণসংযোগ অব্যাহত রেখেছেন।
তিনি আরোও বলেন,সাম্প্রতিক সময়ে আমার ওয়ার্ডে যে সমস্যা গুলো দেখা যাচ্ছে ,আপনারা আমাকে তালিকাভুক্ত করে জানান আমি অব্যশই আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করবো।
পূজা মন্ডপ পরিদর্শনের সময় তার সফরসঙ্গী হয়ে উপস্হিত ছিলেন ডুমুরিয়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মনির, শেখ বিল্লাল, মাহাবুব শেখ, মিজানুর গাজী, কামরুল ইসলাম, মিজান হোসেন সহ এলাকার নেতৃবৃন্দ ।