
নতুন সূর্য ডেস্কঃ
সারাদেশের ন্যায় সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুধবার (২৯শে অক্টোবর) সকাল ১০ ঘটিকার সময় বিশ্ব হাত ধোয়া দিবস ও জাতীয় স্যানিটেশন মাস ২০২০ উদযাপন উপলক্ষে আলোচনা সভা আয়োজন করেন,কলারোয়া উপজেলা প্রশাসন ও জনসাস্থ প্রকৌশল অধিদপ্তর ।
কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম (লাল্টু), উপজেলা নির্বাহি অফিসার মৌসুমী জেরিন (কান্তা)। নির্বাহি অফিসার আক্তার হোসেন (ভূমি), মেডিকেল অফিসার ডাক্তার গাজী আশিক বাহার।
এসময় বক্তারা হাত ধোয়া এবং স্যানিটাইজার এর উপরে গুরুত্ব তুলে ধরেন।
প্রধান অতিথি আমিন ইসলাম লাল্টু বলেন, গ্রামকে শহর করার পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাধারন মানুষ আগের তুলনায় এখন বেশি সচেতন হতে পেরেছে শুধুমাত্র বাংলাদেশ সরকারের প্রযুক্তিগত উন্নয়নের জন্য সম্ভব বলে উল্লেখ করেন উপজেলা চেয়ারম্যান । করোনা ভাইরাসের থেকে রক্ষার জন্য হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরেন তিনি।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সাংবাদিক বৃন্দ সহ বিভিন্ন স্তরে নেতৃবৃন্দ।