বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
রাজশাহী বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন ঘোষনা
রাজশাহী বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন ঘোষনা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন ঘোষনা

নিউজ ডেস্ক:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সোমবার (২২ সেপ্টেম্বর) থেকে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছেন কর্মকর্তা-কর্মচারীরা।

রবিবার (২১ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন অফিসার্স সমিতির সভাপতি মোক্তার হোসেন।

তিনি জানান, কমপ্লিট শাটডাউন চললেও আওতামুক্ত থাকবে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন সংশ্লিষ্ট কার্যক্রম এবং পানি, বিদ্যুৎ ও পরিবহন সেবা।

জানা যায়, গত কয়েক দিন ধরে পোষ্য কোটার পক্ষে-বিপক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করছেন শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।

রবিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় পোষ্য কোটা স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে।মোক্তার হোসেন বলেন, ‘প্রশাসনের সিদ্ধান্তে আমরা হতাশ। কারণ, দেশের সব বিশ্ববিদ্যালয়ে এ সুবিধা আছে। এটি আমাদের না দেওয়ায় আমরা কমপ্লিট শাটডাউনের সিদ্ধান্ত নিয়েছি।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।