বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
সাতক্ষীরায় জামায়াতে যোগদান করলো ১৫ বিএনপি নেতাকর্মী
সাতক্ষীরায় জামায়াতে যোগদান করলো ১৫ বিএনপি নেতাকর্মী

সাতক্ষীরায় জামায়াতে যোগদান করলো ১৫ বিএনপি নেতাকর্মী

স্টাফ রিপোর্টার:

সাতক্ষীরার ফিংড়ীতে ১৫জন বিএনপি নেতা-কর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

ফিংড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপি নেতা মোঃ আবু সালেকের নেতৃত্বে তাঁরা জামায়াতে যোগদান করেন। যোগদানকারীরা হলেন মোঃ আবুল কালাম, মোঃ আঃ সবুর, মোঃ হানিফ হোসেন, মোঃ নূর ইসলাম, মোঃ উজ্জ্বল হোসেন, মোঃ সেলিম হোসেন, মোঃ ইব্রাহিম (বাবু), মোঃ ইনামুল হক, মোঃ আব্দুল কালাম, মোঃ আবু সালেক, মোঃ হযরত আলী, মোঃ কুরবান আলী, মোঃ মোতালেব, মোঃ রুহুল কুদ্দুস ও মোঃ আফজাল হোসেন।

রবিবার (২১ সেপ্টেম্বর) রাতে সাতক্ষীরা সদরের ব্যাংদহা কাছারী বাড়ি জামে মসজিদে সিরাতুন্নবী মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিএনপি’র নেতাকর্মীদের বরণ করে নেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক।এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার হাবিবুর রহমান, মাওলানা আজাদুল ইসলামসহ উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ ।

যোগদানকারীরা জানান, তারা ইসলামী আদর্শ ও নীতি মেনে নতুন রাজনৈতিক পথ বেছে নিয়েছেন। অনুষ্ঠানের শেষে নেতারা ইসলামের সঠিক শিক্ষা প্রচার ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।