
আসাদুজ্জামান ফারুকী:
পাঠক নন্দিত জাতীয় দৈনিক আমার সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জনাব হাশেম রেজার সুস্থ্যতা কামনায় কলারোয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বাদ আসর কলারোয়া রিপোর্টার্স ক্লাবে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি দৈনিক ইত্তেফাকের কলারোয়া সংবাদদাতা আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, সহ-সভাপতি দৈনিক খোলা কাগজ ও চ্যানেল এস প্রতিনিধি মোঃ জাকির হোসেন, সাধারণ সম্পাদক দৈনিক কালের কন্ঠের সাতক্ষীরা জেলা প্রতিনিধি মোঃ মোশাররফ হোসেন, যুগ্ম-সম্পাদক দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিনিধি মোস্তাক আহমেদ, যুগান্তরের প্রতিনিধি মোঃ মোজাহিদুল ইসলাম, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক এবং বাংলা নিউজ পোর্টাল দৈনিক নতুন সূর্য’র সম্পাদক আরিফুল হক চৌধুরী, দৈনিক ঢাকা প্রতিদিনের মোঃ গোলাম রসুল, দৈনিক গ্রামের কাগজ প্রতিনিধি মোস্তফা হোসেন বাবলু, দৈনিক কাফেলা প্রতিনিধি মোঃ জাহিদুল ইসলাম, দৈনিক দেশের পত্র প্রতিনিধি মোঃ মিল্টন কবীর, জয়যাত্রা টিভি ও দ্যা নিউজ এডিটর প্রতিনিধি ফারুক রাজ, পত্রিকা পরিবেশক বাবু।
দোয়া মাহফিল পরিচালনা করেন কলারোয়া রিপোর্টার্স ক্লাবের দপ্তর সম্পাদক প্রভাষক মাওলানা আসাদুজ্জামান ফারুকী। দৈনিক আমার সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জনাব হাশেম রেজার আশু রোগমুক্তি কামনা করে দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নির্বাহী সদস্য ও দৈনিক আমার সংবাদের কলারোয়া প্রতিনিধি তাজউদ্দীন আহমদ (রিপন)।