শুক্রবার, ৫ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
ডুমুরিয়ার আটলিয়া ইউপি’র বরাতিয়া ওয়ার্ডে টেকসই উন্নয়ন সভা
ডুমুরিয়ার আটলিয়া ইউপি’র বরাতিয়া ওয়ার্ডে টেকসই উন্নয়ন সভা

ডুমুরিয়ার আটলিয়া ইউপি’র বরাতিয়া ওয়ার্ডে টেকসই উন্নয়ন সভা

মোঃ মনিরুল ইসলাম মনির,ডুমুরিয়া প্রতিনিধি :

ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের ৮ নম্বর বরাতিয়া ওয়ার্ডের টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে উন্নয়ন পরিকল্পনা গ্রহন ও সুশাসন বাস্তবায়নের জন্য উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। কার্যকর ও জবাবদিহি মুলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের অর্থায়নে মঙ্গলবার বিকাল ৩ টায় বরাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্ত্বরে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংরক্ষিত ইউপি সদস্য শিখা রানী বসাক।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি সচিব রমেশ চন্দ্র সানা, মেম্বার পদপ্রার্থী হাবিবুর রহমান হাবিব,ডুমুরিয়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, সাংবাদিক আব্দুস সালাম, ডাক্তার বাপ্পি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।