
মোঃ মনিরুল ইসলাম মনির/ মোঃ ইমরান শেখ :
খুলনার ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে মো: আব্দুল ওয়াদুদ আগামী বুধবার(২৫নভেম্বর) কর্মস্থলে যোগদান করবেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের গত ৫ নভেম্বর এক পত্রে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে খুলনার দাকোপ উপজেলায় কর্মরত ইউএনও আব্দুল ওয়াদুদ কে বদলীর আদেশ দেন। আগামী কাল (২৫ নভেম্বর) বুধবার তিনি দায়ীত্বভার গ্রহণ করে কর্মস্থলে যোগদান করবেন বলে জানা গেছে।
এর আগে জনপ্রসাশন মন্ত্রণালয়ের এক আদেশে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত শাহানাজ বেগমকে পদন্নোতি দিয়ে রংপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলীর আদেশ দেয়া হয়। গত ৩১ অক্টোবর তিনি কর্মদিবস শেষ করে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ডা: সঞ্জিব দাশের কাছে দায়ীত্ব হস্তান্তর করেন।আগামি কাল নব নিযুক্ত ইউএনও আব্দুল ওয়াদুদ কর্মস্হলে যোগদান করবেন বলে ডুমুরিয়া ইউএনও অফিস সূত্রে জানা গেছে।