বুধবার, ৩ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কপিলমুনিতে নিরাপদ সড়ক চাই’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
কপিলমুনিতে নিরাপদ সড়ক চাই’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কপিলমুনিতে নিরাপদ সড়ক চাই’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইউনুছ আলী,পাইকগাছা প্রতিনিধিঃ

খুলনার জেলার পাইকগাছা উপজেলার বানিজ্য নগরী কপিলমুনিতে নিরাপদ সড়ক চাই (নি.স.চা) এর ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী কপিলমুনি বাজার প্রধান সড়কে ল র‌্যালী ও কপিলমুনি প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নিরাপদ সড়ক চাই দক্ষিণাঞ্চল শাখার সভাপতি এইচ এম শফিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।

নিরাপদ সড়ক চাই এর সাধারণ সম্পাদক গাজী আব্দুর রাজ্জাক রাজুর পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন, কপিলমুনি ইউ,পি চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়ার্দ্দার, কপিলমুনি কলেজ অধ্যক্ষ মোঃ হাবিবুল্লাহ বাহার, আওয়ামী লীগ নেতা জি এম হেদায়েত আলী টুকু, কপিলমুনি ফাঁড়ি ইনচার্জ সঞ্জয় দাশ, কপিলমুনি প্রেসক্লাবের সহ সভাপতি মুন্সি রেজাউল করিম মহব্বত, সাংবাদিক এ কে আজাদ, আব্দুল আজিজ, এস এম আব্দুর রহমান, পাইকগাছা ষোল আনা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইলিয়াস হোসাইন,সরদার ইউনুছ অালী, মানিকলাল সিং, লিটন কুমার দাশ, ডাঃ সিরাজুল ইসলাম, প্রীতিশ কুমার মন্ডল, আব্দুর রাজ্জাক ফকির, কন্ট্রাক্টর রফিকুল ইসলাম, মোসলেম উদ্দিন সহ নিরাপদ সড়ক চাই আন্দোলনের সদস্যবৃন্দ।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।