বুধবার, ৩ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
পাইকগাছায় যুবক ও যুবতী অপ্রীতিকর অবস্থায় আটক
পাইকগাছায় যুবক ও যুবতী অপ্রীতিকর অবস্থায় আটক

পাইকগাছায় যুবক ও যুবতী অপ্রীতিকর অবস্থায় আটক

ইউনুছ আলী,পাইকগাছা প্রতিনিধিঃ

পাইকগাছায় অপ্রীতিকর অবস্থায় দু যুবক ও যুবতীকে এলাকাবাসি আটক করে পুলিশে দিয়েছে। ঘটনাটি উপজেলার ০১ হরিটালী ইউপির নোয়াকাটি গ্রামে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

জানাযায়, ০২নং কপিলমুনির কাসিমনগরের শহিদুল সরদারের মেয়ে ০১ হরিঢালী ইউনিয়নের ০৫নং ওয়ার্ডে নোয়াকাটি গ্রামের সরদার বাড়ীর একটি ভাড়া বাসায় বসবাস করে। সে সুবাদে ০৮নং রাড়ুলী ইউনিয়নের বাঁকা ভবানীপরের নজরুল শেখের ছেলে জাফর শেখ মোবাইলের মাধ্যমে পরিচয় হয়। পরবর্তীতে বুধবার রাতে জাফর শেখ মেয়ের বাসায় গেলে এলাকাবাসী অপ্রীতিকর অবস্থায় তাদেরকে আটক করে থানাপুলিশে দেয়।

ওসি এজাজ শফী জানান, তাদের নামে থানায় মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।