রবিবার, ২৯ মার্চ ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়া বল্ডফিল্ড বয়েজের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
কলারোয়া বল্ডফিল্ড বয়েজের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

কলারোয়া বল্ডফিল্ড বয়েজের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

শেখ শাহাজাহান আলী শাহিন: 

কলারোয়া বলফিল্ড বয়েজ এর আয়োজনে সিনিয়র ও জুনিয়র একাদশের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

আজ (২৮ মার্চ) শনিবার বিকাল ৪টায় কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল ফুটবল মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

খেলার প্রথমার্ধে গোল শুন্যভাবে শেষ হলে দ্বিতীয়ার্ধের শুরুতে সিনিয়র একাদশের আজমল গোল করে দল কে এগিয়ে নেন। ঐ এক গোলেই সিনিয়র একাদশ জয়ী হয়ে মাঠ ছাড়ে।

ম্যাচটি উপভোগ করেন এবং পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবগঠিত উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মীর রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, প্রাক্তন খেলোয়াড় রমজান আহমেদ, রবিউল ইসলাম, রেজাউল করিম লাবলু, রবিউল হাসান, মোঃ রফিকুল ইসলাম, আকবর আলী, কোচ মাসউদুল ইসলাম মাসুদ, সায়েদ আলী, সোনালী ব্যাংক কর্মকর্তা শেখ সালাউদ্দিন চঞ্চল, আঃ বারিক সরদার, মোঃ লাবলু, আল মামুন, সাংবাদিক কে.এম.আনিছুর রহমান, মোঃ জাহিদুর রহমান, মোঃ সোহাগসহ বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।

খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন জুনিয়র দলের অধিনায়ক স্বাধীন, সেরা গোলরক্ষক সাজেদুল করিম তপু ও গোলদাতা আজমল,উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হন সিয়াম।

খেলা টি পরিচালনা করেন মাসউদ পারভেজ মিলন, সহকারী রেফারি ছিলেন কামরুজ্জামান বাবু ও সাইফুল ইসলাম এবং ৪র্থ রেফারি ছিলেন ফারুক হোসেন স্বপন।

ধারাভাষ্যে ছিলেন সহকারী অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম ও শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন।

নবগঠিত ক্রীড়া সংস্থার সদস্য সচিব মীর রফিকুল ইসলাম বলেন, কলারোয়ার ক্রীড়াঙ্গন কে গতিশীল করতে ক্রীড়া পরিবার ও ক্রীড়া সংগঠন গুলোর সহযোগিতা কাম্য। কলারোয়ার সুনাম বৃদ্ধি করার জন্য তরুণ ও যুবকদের মাঠে এনে প্রশিক্ষনের ব্যবস্থা করার কোন বিকল্প নেই। সবশেষে আয়োজকদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।