রবিবার, ২৯ মার্চ ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ঘের ব্যবসায়ীর মৃত্যু
কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ঘের ব্যবসায়ীর মৃত্যু

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ঘের ব্যবসায়ীর মৃত্যু

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জে মর্মান্তিক এক দুর্ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওলিউল ইসলাম (৩৫) নামে এক ঘের ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রবিবার (২৯ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের গণপতি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গণপতি গ্রামের বাসিন্দা ওলিউল ইসলাম নিজ মৎস্য ঘেরে যাওয়ার পথে ডাঃ মুজিব রুবি মাধ্যমিক বিদ্যালয়ের সামনের বিলে ভেড়ি বাঁধ অতিক্রম করছিলেন। এ সময় সেখানে বিছানো মোটরের একটি ছেঁড়া বৈদ্যুতিক তারে অসাবধানতাবশত পা পড়লে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুত তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয় এক গ্রাম্য চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ওলিউল ইসলাম গণপতি গ্রামের শেখ আমিনুর রহমানের ছেলে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়দের দাবি, খোলা ও ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সংযোগের কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটছে, যা প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।