বুধবার, ৩ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর বিরুদ্ধে আওয়ামী লীগের বিক্ষোভ প্রতিবাদ সভা অনুষ্ঠিত
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর বিরুদ্ধে আওয়ামী লীগের বিক্ষোভ প্রতিবাদ সভা অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর বিরুদ্ধে আওয়ামী লীগের বিক্ষোভ প্রতিবাদ সভা অনুষ্ঠিত

সেলিম খান, প্রতিনিধিঃ

কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরোধীতার রাতের আধারে ভাস্কর ভাঙচুর করে বিএনপি-জামাতের মদদপুষ্ট উগ্র মৌলবাদ ও ধমান্ধ ধর্মব্যবসায়ী গোষ্ঠী কর্তৃক জনমনে বিভ্রান্তী ছড়ানোর প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ আওয়ামী লীগের কলারোয়া উপজেলা শাখা।

আজ ৭ ডিসেম্বর বিকাল ৪ টায় কলারোয়া বল ফিল্ডের ময়দানে কলারোয়া উপজেলা শাখা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন। কলারোয়া উপজেলা শাখা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ (স্বপন)আহবানে সাড়া দিয়ে কলারোয়া আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী এই সমাবেশে অংশগ্রহণ করেন।সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চন্দন পুর ইউনিয়ন চেয়ারম্যান জনাব মনিরুল ইসলাম (মনি),লাঙ্গলঝাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার জনাব নুরুল ইসলাম,
সাবেক ছাত্রলীগ নেতা শেখ হেলাল, সাংবাদিক জাহাঙ্গীর আলম লিটন,যুগ্ম সাধারণ সম্পাদক মাষ্টার মনিরুজ্জামান বুলবুল, সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান রবিউল হাসান, চেয়ারম্যান ও শিক্ষা বিষয়ক সম্পাদক মাষ্টার নূরুল ইসলাম, চেয়ারম্যান মাহবুব রহমান মফে, ,চেয়ারম্যান আসলামুল আলম আসলাম,চেয়ারম্যান ও যুগ্ম সাধারণ সম্পাদক সামছুদ্দীন আল মাসুদ বাবু, চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সভাপতি মাষ্টার আজিজুর রহমান, বাবু রামপ্রসাদ দত্ত, শফিকুল ইসলাম, মফিজুল ইসলাম, সভাপতি মাষ্টার হাফিজুর রহমান, মশিয়ার রহমান আওয়ামীলীগের মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, তাঁতী লীগ, কৃষক শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এখানে উপস্থিত ছিলেন।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে যে অবমাননা করা হয়েছে এটা ভাস্কর্যের অবমাননা নয় এটা বাংলা প্রতিটা মুক্তিযুদ্ধের চেতনার অবমাননা বলেও উল্লেখ করেন এবং পাকিস্তানের প্রেতাত্মারা এখনও এদেশে থেকে এই দেশকে পাকিস্তানি করার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেন।ষড়যন্ত্র কারীদেরকে এদেরকে প্রতিহত করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার “সোনার বাংলাদেশ গড়ার” অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত বক্তারা।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।