Thursday, 30th July 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
সাতক্ষীরার কালিগঞ্জে গাঁজাসহ ৭ জন আটক
সাতক্ষীরার কালিগঞ্জে গাঁজাসহ ৭ জন আটক

সাতক্ষীরার কালিগঞ্জে গাঁজাসহ ৭ জন আটক

 

তাপস কুমার ঘোষ,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জ বাসটার্মিনাল এলাকা থেকে পুলিশের অভিযানে আনুমানিক ২০-৩০ গ্রাম গাঁজাসহ সাতজনকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) রাত প্রায় ৮টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন,উপজেলার ভাড়াসিমলা বাজার সংলগ্ন এলাকার মৃত মানিক আলী সরদারের ছেলে হাবিবুল্লাহ, পূর্ব নারায়ণপুর গ্রামের নুর ইসলামের ছেলে আমিরুল ইসলাম, একই গ্রামের মো. ফজর আলীর ছেলে আলী হোসেন, কাঁকশিয়ালি গ্রামের মোহাম্মদ সরদারের ছেলে আবুল কাশেম, একই গ্রামের বজলু সরদারের ছেলে সাজু সরদার, দেয়া গ্রামের রফিক সরদারের ছেলে আব্দুর রহমান এবং কাঁকশিয়া গ্রামের আবু বকর সিদ্দিকীর ছেলে সুমন রহমান।
থানা পুলিশ জানিয়েছে অভিযানের সময় তাদের কাছ থেকে আনুমানিক ২০-৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে আটক সাতজনকে থানায় নিয়ে এসে হেফাজতে রাখা হয়েছে।
এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।