Friday, 16th October 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
আশাশুনির প্রতাপনগরে জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত
আশাশুনির প্রতাপনগরে জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

আশাশুনির প্রতাপনগরে জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

 

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী শিক্ষা শিবির-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) সকাল ৭টায় প্রতাপনগর ইউনাইটেড একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এ কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওঃ আজিজুর রহমান।
প্রতাপনগর ইউনিয়ন জামায়াতের আমির উপাধ্যক্ষ মাওঃ অহিদুজ্জামান’র সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওঃ আল-আমিন’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল,উপজেলা আমির ও আশাশুনি সদর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আবু মুছা তারিকুজ্জামান তুষার,উপজেলা সহ-সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি প্রফেসর শাহজাহান হোসেন,অফিস সেক্রেটারি মাওঃ রুহুল কুদ্দুস,সমাজকল্যাণ সম্পাদক ও প্রতাপনগর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মাওঃ রিয়াছাত আলী।
এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন নায়েবে আমির মাওলানা শফিকুল ইসলাম,বাইতুলমাল সম্পাদক মাওলানা কামরুজ্জামান,এপিএস কলেজের অধ্যক্ষ মাওঃ মুজিবুর রহমানসহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আজিজুর রহমান বলেন,”একজন কর্মীর প্রকৃত শক্তি হলো তার আদর্শ, তাকওয়া,শৃঙ্খলা ও দায়িত্বশীলতা। কুরআন-সুন্নাহর আলোকে ব্যক্তি,পরিবার ও সমাজ গঠনে জামায়াতের প্রতিটি কর্মীকে আত্মশুদ্ধি,সাংগঠনিক দক্ষতা ও জনসেবামূলক কর্মকাণ্ডে আরও বেশি ভূমিকা রাখতে হবে। ইসলামী আন্দোলনের সফলতা অর্জনে কর্মীদের নিয়মিত প্রশিক্ষণ,ঐক্য এবং সাংগঠনিক শৃঙ্খলার বিকল্প নেই।”
অনুষ্ঠানে বক্তারা আদর্শবান,দক্ষ ও জনমুখী কর্মী তৈরিতে নিয়মিত শিক্ষা শিবিরের গুরুত্ব তুলে ধরেন এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।