
আশাশুনি প্রতিনিধি।।
আশাশুনি থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিদুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বড়দল ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৭টায় আশাশুনি থানায় ওসির কার্যালয়ে এ সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুল ওয়াজেদের নেতৃত্বে প্রতিনিধি দলটি ওসি মোঃ শাহিদুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় ইউনিয়নের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির আলহাজ্ব হেদায়েতুল ইসলাম, সেক্রেটারি সেকেন্দার আলী,চেয়ারম্যান প্রার্থী আব্দুল গফুর সানা,সহকারী সেক্রেটারি সাদ্দাম হোসেন,৪ নম্বর ওয়ার্ড সভাপতি ও সাবেক ইউপি সদস্য হাফেজ রুহুল আমিন,৬ নম্বর ওয়ার্ড সভাপতি জিয়াউল ইসলাম,১ নম্বর ওয়ার্ড সেক্রেটারি আব্দুল খালেক,২ নম্বর ওয়ার্ড সেক্রেটারি ইয়াহিয়া ছোট্ট এবং যুব বিভাগের শাহিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মতবিনিময়কালে ওসি মোঃ শাহিদুর রহমান বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশের পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণের সহযোগিতা প্রয়োজন। তিনি অপরাধ দমনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান। জবাবে জামায়াত নেতৃবৃন্দ বলেন,এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখা, অপরাধ প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে তাঁরা প্রশাসনকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।