
নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসে আক্রান্ত সংসদ সদস্য মোকাব্বির খানের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় ঢাকার সিএমএইচ থেকে বাসায় ফিরেছেন। রোববার (২১ জুন) দুপুর ২টায় হাসপাতাল থেকে তাকে রিলিজ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন গণফোরামের কেন্দ্রীয় নেতা মোশতাক আহমেদ। তিনি বলেন, মোকাব্বির খান এখন থেকে বাসায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রামে থাকবেন। গত সোমবার (১৫ জুন) শ্বাসকষ্ট নিয়ে মোকাব্বির খান ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছিলেন। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে তার রিপোর্ট করোনা পজিটিভ আসে।
মোকাব্বির মোকাব্বির খান সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে গণফোরাম থেকে নির্বাচিত সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য