Tuesday, 25th August 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়া থানা পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন মামলায় ৬ আসামী গ্রেফতার
কলারোয়া থানা পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন মামলায় ৬ আসামী গ্রেফতার

কলারোয়া থানা পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন মামলায় ৬ আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

সাতক্ষীরার কলারোয়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ বিভিন্ন মামলায় ৬ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট-২০২৬) কলারোয়া থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার এজাহারনামীয় দুই আসামি, নিয়মিত মামলার একজন এবং সিআর পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক মামলার আসামিরা হলেন— রাহুল হোসেন রাব্বী (২০), পিতা মো. দিপলু সরদার, সাং-পাকুড়িয়া সরদারপাড়া এবং মো. ইমন হোসেন (২৩), পিতা সরোয়ার গাজী, সাং-পাকুড়িয়া গাজীপাড়া। তারা উভয়েই কলারোয়া থানার সাতক্ষীরা জেলার বাসিন্দা।

নিয়মিত মামলায় গ্রেফতারকৃত আসামি মো. মেহেদী হাসান (২২)। তিনি মৃত হাফিজ খাঁ ওরফে কালামের ছেলে ও মোছা. সাবিনা খাতুনের সন্তান। তার স্থায়ী ঠিকানা আন্দামানিক (তুলাতলা), থানা-মঠবাড়িয়া, জেলা-পিরোজপুর এবং বর্তমান ঠিকানা ভেরনতলা, মঠবাড়িয়া, পিরোজপুর।

এছাড়া সিআর পরোয়ানাভুক্ত তিন আসামি হলেন— আক্তারুজ্জামান, পিতা আব্দুল হালিম, সাং-দক্ষিণ ভাদিয়ালী; মোছা. মাছুরা খাতুন, স্বামী মো. আনারুল ইসলাম, সাং-বোয়ালিয়া; এবং আনারুল ইসলাম, পিতা মৃত বাকের আলী মোল্যা, সাং-বোয়ালিয়া। তারা সবাই কলারোয়া থানার সাতক্ষীরা জেলার বাসিন্দা।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান, বিশেষ অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধারের পাশাপাশি বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ৬ আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সোমবার (২৪ আগস্ট ২০২৬) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক ও অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।