Tuesday, 25th August 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়া রিপোর্টার্স ক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত ওসির মতবিনিময়
কলারোয়া রিপোর্টার্স ক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত ওসির মতবিনিময়

কলারোয়া রিপোর্টার্স ক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত ওসির মতবিনিময়

স্টাফ রিপোর্টার:

কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান।

রবিবার(২৩ আগস্ট) রাত সাড়ে ৯ টায় ওসির আহবানে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকগণ এ মতবিনিময় সভায় অংশগ্রহন করেন। থানার অফিসার ইনচার্জের (ওসি) অফিস কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান উপজেলায় সকল ভালো কাজে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। একইসাথে কলারোয়া উপজেলাব্যাপী মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ, সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিশৃঙ্খলা রোধে থানা পুলিশের কঠোর অবস্থান থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। মতবিনিময়কালে সাংবাদিক নেতারা কলারোয়ার আইন-শৃঙ্খলাসহ বিভিন্ন বিষয়ে ওসিকে অবহিত করেন।

এসময় উপস্থিত ছিলেন কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাক আহম্মেদ, সিনয়র সহ-সভাপতি শামসুর রহমান লালটু, সহ-সভাপতি জাকির হোসন, সাধারণ সম্পাদক এম এ আজিজ, সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, যুগ্ম সম্পাদক মোজাফফর হোসেন, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান ফারুকী, কোষাধ্যক্ষ মোস্তফা হোসেন বাবলু, দপ্তর সম্পাদক তাজউদ্দীন রিপন, নির্বাহী সদস্য গোলাম রসুল, মোর্তজা হাসান, রেজওয়ান উল্লাহ, সদস্য জাহিদুল ইসলাম, আসাদুজ্জামান, মিল্টন, আহসান উল্লাহ, সানবীন করিম সিয়ামসহ ক্লাবের সকল সদস্যবৃন্দ।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।