Tuesday, 25th August 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২৪ আগষ্ট) সকাল ১১ টায় কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভাপতি আরিফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রৈমাসিক সভায় গ্রাম আদালত ব্যাবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কমিটির সভাপতি বলেন, গ্রাম আদালতের মাধ্যমে প্রান্তিক মানুষের আইনী সেবা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, গ্রাম আদালতের মাধ্যমে গ্রামের ছোট খাটো বিরোধ অল্প খরচে এবং অতিদ্রুত বিচার নিস্পত্তি করা সম্ভব। সেজন্য ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত মামলা গ্রহনে সচেতন হওয়া ও দ্রুত মামলা নিস্পত্তি করতে ইউপি চেয়ারম্যানদের গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করার জন্য বলেন । এসময় তিনি উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সদস্যদের বিভিন্ন ইউনিয়ন পরিষদ পরিদর্শন ও গ্রাম আদালত কার্যক্রম পর্যবেক্ষণ করার জন্য বলেন।

সমন্বয় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা গ্রাম আদালত ব্যাবস্থাপনা কমিটির সদস্য সচিব ও সমাজসেবা কর্মকর্তা নূরে আলম, কমিটির সদস্য, কলারোয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, মহিল বিষয়ক কর্মকর্তা নূরুন নাহার আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল হক, দেয়াড়া ইউপি চেয়ারম্যান, গাজী মাহাবুবুর রহমান, কুশোডাঙ্গা ইউপি চেয়ারম্যান সাইদ আলী, জয়নগর ইউপি চেয়ারম্যান বিশাখা সাহা, যুগিখালী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম, কেরালকাতা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোনিয়া লায়লা, চন্দনপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গফুরোন, কেড়াগাছি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোখলেছুর রহমান, সোনাবাড়িয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজমা বেগম, হেলাতলা ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, স্থানীয় গনমাধ্যমকর্মিসহ উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ।

ত্রৈমাসিক সভায় আরও উপস্থিত ছিলেন,গ্রাম আদালত সক্রিয়করণ (৩পর্যায়) প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোস্তাক আহমেদ ও শুক্লা মিশ্র।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।