Tuesday, 25th August 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
কয়রায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত
কয়রায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

কয়রায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

কয়রা উপজেলা প্রতিনিধি:

খুলনার কয়রা উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বিকেল ৩টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা-পাইকগাছা আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।

উপজেলা কৃষি কর্মকর্তা তীলক কুমার ঘোষের সঞ্চালনায় সভায় সার ও বীজের সরবরাহ, বিতরণ, বাজার পরিস্থিতি এবং কৃষকদের কাছে সঠিকভাবে কৃষি উপকরণ পৌঁছানোসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তব্য রাখেন কয়রা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. হাসানুজ্জামান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীর কুমার সরকার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সরদার নুরুল ইসলাম কোম্পানি, আঃ সামাদ গাজী, উপজেলা সমবায় কর্মকর্তা মো. তানভীর মাসুদুল হাসান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রকাশ মল্লিক, সাংবাদিক মো. রিয়াছাদ আলী, মো. তরিকুল ইসলাম এবং সার ব্যবসায়ী আবু হাসান, গোলাম রসুল, পলাশ মন্ডল, মিলন কুমার মন্ডল ও সুব্রত কুমার মন্ডল।

সভায় কৃষকদের স্বার্থে সার ও বীজের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং বাজারে কৃষি উপকরণের সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়মিত মনিটরিংয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।