Tuesday, 25th August 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী বিতরণ
কলারোয়ায় গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী বিতরণ

কলারোয়ায় গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী বিতরণ

কামরুল হাসান:

কলারোয়া উপজেলার সকল গ্রাম পুলিশ সদস্যদের মাঝে আনুষ্ঠানিকভাবে পোশাক সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে এ পোশাক সামগ্রী বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) আরিফুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান রিমু। এছাড়া কলারোয়া উপজেলা আনসার কর্মকর্তাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পোশাক সামগ্রী বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম বলেন, “তৃণমূল পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং সরকারি বিভিন্ন সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গ্রাম পুলিশ সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। নতুন এই পোশাক সামগ্রী তাদের দায়িত্ব পালনে আরও উৎসাহী ও গতিশীল করবে।”

আলোচনা পর্ব শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা গ্রাম পুলিশ সদস্যদের হাতে তাদের প্রয়োজনীয় পোশাক সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।